লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্প পরিচালিত হয়।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ আবুল কাসেম এবং ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন জানান,উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবার জন্য চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে,আমি এবং উপজেলা স্বাহ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বেশির ভাগ ঔষদের ব্যবস্থা করেছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন