লামায় প্রসবোত্তর রক্তক্ষরণ ব্যবস্থাপনা বিষয়ক পিপিএইচ-ড্রিল অনুশীলন অনুষ্ঠিত

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রসূতি মায়েদের জরুরি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবোত্তর রক্তক্ষরণ ব্যবস্থাপনা (পোসপারটাম হেমোরাইচ/ পিপিএইচ ড্রিল) বিষয়ক হাতে-কলমে অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে বেসরকারি সংস্থা জেএসআই ও গ্রীন হিলের এমআইএইচআর প্রকল্প।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল সভা কক্ষে উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমদ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ ও ডা. কাউসার মাহমুদ ইকরাম, এমআইএইচআর প্রকল্পের ডা. সংথম ¤্রাে এবং গ্রীন হিলের প্রকল্প জেলা সমন্বয়ক সিমন আমলাই বম ও ডা. জনি চাকমা। এ ছাড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং প্রকল্পের উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মার্মা।
কর্মসূচির শুরুতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধ ও ব্যবস্থাপনার ওপর মূল আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ। পরে হাসপাতালটির লেবার রুমে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের অংশগ্রহণে বাস্তবভিত্তিক মহড়া (পিপিএইচ ড্রিল) পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন