লালমনিরহাটে ব্যবসায়ীবৃন্দের সাথে আয়কর আইন ২০২৩ এর আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টায় লালমনিরহাট চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মজমুল হোসেন প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ হাফিজ আল আসাদ। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর সার্কেল -৪ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার আবুল খায়ের মিঠু।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে কর প্রক্রিয়া সহজীকরণ, সম্পূর্ণ অটোমেশন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেন। তিনি করদাতাদের হয়রানি কমাতে এবং করজাল বৃদ্ধি করতে ডিজিটাল সেবাসমূহ আরও কার্যকর করার ঘোষণা দেন।
এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।




