
লালমনিরহাটে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা ও গাছের চারা বিতরণ
লালমনিরহাট জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা সমবায় কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক (প্রশাসন) মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তর ঢাকার অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা)








