“দক্ষ যুব গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১২ টায় লালমনিরহাট যুব ভবনে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের সিনিয়র প্রশিক্ষক আব্দুল কুদ্দুস।
বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি তওহীদুল ইসলাম লিটন, যুব সংগঠক খাইরুল কবির ও শহীদ ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রগণকারীদের যাতায়াত ভাতা MFS পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও অদম্য যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।




