
লালমনিরহাট জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা সমবায় কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক (প্রশাসন) মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তর ঢাকার অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জেবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তর ঢাকার যুগ্ম নিবন্ধক (কৃষিজ শিল্প) সাইয়্যেদাতুন নেছা।
সমবায় অধিদপ্তর এবং জেলা/উপজেলা সমবায় কার্যালয়সমূহের উদ্যোগে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও আইনসম্মত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিয়মিতভাবে সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালার পর প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে সমবায় অধিদপ্তর লালমনিরহাটের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।




