শনিবার (১ আগষ্ট) সকালে লালমনিরহাট জেলা
পরিষদ মিলনায়তনে সোহেল রানা ট্যুরস এন্ড ট্রাভেলস সানফাইন ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর আয়োজনে এ হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সোহেল রানা ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। আহবায়ক ছিলেন সোহেল রানা ট্যুরস এন্ড ট্রাভেলসের লালমনিরহাট প্রতিনিধি আব্দুল আউয়াল রফিক।
সমাবেশে সব কাজ আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (সাঃ) এর সন্তুষ্টির জন্য করা, ইমান ও আমলের দৃঢ়তা এছাড়া হজ্ব পূর্ববর্তী ও হজ্ব পরবর্তী জীবনের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।




