
ভোলার লালমোহনে ডেঙ্গু মশা প্রতিরোধে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে লালমোহন উপজেলা কমপ্লেক্স এবং উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে এই সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত বিন ছাদেক এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক।
উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পর্যায়ের এই বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। অভিযানে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় পরিষ্কার এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।





