লৌহজংয়ে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার বেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের পালং থানার তুলাতলা এলাকার আবু বক্করের ছেলে নিরব হোসেন (১৯)—তিনি বর্তমানে বেজগাঁও হাজী বাড়ির ভাড়াটিয়া; লৌহজংয়ের মালিরঅংক বাজার এলাকার শাহজালালের ছেলে শিহাব (২৪) এবং বেজগাঁও এলাকার মৃত শফিজ উদ্দিন বেপারীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বেজগাঁওয়ের একটি সড়ক থেকে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন