ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীর রসুলপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড, পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ পিচ ইয়াবা সহ তমাল জমাদ্দার নামের একজনকে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানাযায় শশীভূষণ থানায় কর্মরত এসআই(নিঃ)সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ১৬ আগষ্ট রবিবার রাতে গ্রেফতারী পরোয়না তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালা করার সময় রাত ১২ ঘটিকার সময় শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ১নংওয়ার্ডস্থ কলমীর মোড়ের পশ্চিম পাশে কাশেম সর্দারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রিয়ের সময় মোঃ তমাল জমাদ্দার (৫৪) পিতা- মৃত আবুল হাসানাত জমাদ্দার,সাং-উত্তর চর কলমী ইউনিয়ন ১নং ওয়ার্ড, বাবুর হাট এলাকা থানা-দক্ষিন আইচা,৬ (ছয়) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেসহসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী মোঃ তমাল জমাদ্দার অন্য থানা এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট পাইকারী মূল্যে ক্রয় করিয়া অত্র থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট অবৈধ ভাবে বিক্রয় করে বলিয়া স্বীকার করেন। এর আগেও এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪ টি মামলা রয়েছে বলে শিকার করেন।
শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন,মাদককারবারি তমাল কে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।জনগণের স্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।



