শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপনে নবীনগরে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু,
সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় পৌর শহরের কেন্দ্রীয় নবীনগর হরিসভা (সাহা পাড়া) মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান।উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক সঞ্জয়-এর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাদিকুল ইসলাম সাদির এবং জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, জেলা বিএনপি নেতা মারুফ হোসেন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মানিক বিশ্বাস, ডাক্তার খোকন আচার্য, শ্যামল বর্মন শিমুল, ডাক্তার হেমেন্দ্র বর্মন, শংকর দাস খোকন সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় নবীনগর উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা এবং উৎসবের দিনগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি আনন্দঘন ও নিরাপদ উৎসব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন