শান্তিপূর্নভাবে কাজ করছে গার্মেন্টস শ্রমিক

আজ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত গাজীপুরের গাছা এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় যে শ্রমিকরা সকালে থেকেই শান্তিপূর্ণভাবে কাজ করছে। গাছা এলাকার তাল গাছ বাসস্ট্যান্ডে অবস্থিত অনন্ত কেজুয়াল অয়ার লিমিটেড এর সিকিউরিটি ইনচার্জ সাথে বলে জানা যায় যে, আমাদের  শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে নিয়মিত উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। উক্ত কারখানার বিপরীতে অবস্থিত এহসান গার্মেন্টস লিমিটেড, এই কারখানার একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়  কারখানার শ্রমিকারা সকালে ০৮টা  প্রবেশ করে তারা সুন্দর এবং পরিচ্ছন্নভাবে উৎপাদন কাজ করছে, কোন ধরনের সমস্যা নেই। আমরা আশাবাদী যে মজুরি বৃদ্ধির বিষয়টি সমাধান হলে শ্রমিকদের মাঝে যে অস্থিরা বিরাজ করছে তা দূর হবে।
একই এলাকার ট্রাউজার ওয়ার্ল্ড (প্রা:)  লিমিটেড এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কে কারখানার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান  কারখানার শ্রমিকরা সকাল থেকেই সুন্দর ভাবে কারখানার উৎপাদন কাজ যাচ্ছে। শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা দেখতে পাইনি। তিনি আরও বলেন বিভিন্ন সংগঠনের নেতারা  যদি শ্রমিকদের বুঝান তাহলে কারখানার কোন ধরনের সমস্যা হবে না। যেহেতু মজুরি বোর্ড গঠন হয়েছে তাই একটু ধৈর্য ধরার কথা বলে।
স্থানীয় শ্রমিক নেতা মো: আজিজুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বর্তমান গাছা এলাকার কারখানার শ্রমিকদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমাদের গাছা এলাকার কারখানার শ্রমিকরা সকাল থেকেই সুন্দর পরিচ্ছন্নভাবে তাদের কাজ করছে। এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা বা আন্দোলন সম্পর্কে জানা যায়নি। মজুরি বিষয়টি দ্রুত সমাধান হলে শ্রমিকদের মাঝে যে অস্থিরতা কাজ করছে তা দূর হবে। তিনি আরও সরকার যদি ডিসেম্বর মাসের মধ্যেই মজুরি বৃদ্ধি করতে পারে তাহলে শ্রমিক খুবই উপকৃত হবে, কেননা বাজারের দ্রব্য মূল্যের বৃদ্ধি, বাসা ভাড়া বৃদ্ধি, গাড়ী বৃদ্ধি পেয়েছে, সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে, তারপর বাবা-মার খরব বহন করতে হয়, তই সব কিছু বিবেচনায় গার্মেন্টস শ্রমিকরা যেন  উপযুক্ত মজুরি পায় তার জন্য আমি সরকারের কাছে আহ্বান করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন