শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবু তালেবকে থানা পুলিশ আটক করেছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগআঁচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আবু তালেব শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর ২০২৬; বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মহিপুরে ৭৬ বছরের বিদ্যালয়ে নতুন অধ্যায়, উদ্বোধন হচ্ছে দুই একাডেমিক ভবন জরাজীর্ণ ভবন-টিনশেডের দুর্ভোগ পেরিয়ে স্বস্তির পথে ৪ শতাধিক শিক্ষার্থী

মহিপুর দীর্ঘদিনের জরাজীর্ণ ভবন আর টিনশেডের কষ্ট পেরিয়ে নতুন স্বপ্নের

ঘোড়াঘাটে ঐতিহাসিক দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করেন মা শিশু সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী

দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও প্রাচীন মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে ইউএনওর নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ