
যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা পিরোজপুর, সাতক্ষীরা ও খুলনা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে চুরি হওয়া একটি ইজিবাইকসহ আটক করেছে । আটককৃতরা হলেন, যশোর সদরের শংকরপুর চোপদারপাড়া এলাকার দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার মির্জাপুর এলাকার ফিরোজ সরদার (২১) ও কেশা এলাকার শাহাদাত হোসেন (২৩)। পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে








