শাহজাদপুরে মাদকবিরোধী কমিটি গঠন উপলক্ষে মাদকবিরোধী বিশেষ কর্মশালা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। স্বাথ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিতের নির্দেশনায় এ কমিটি গঠিত হয়।

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শাহজাদপুর উপজেলা এবং জনাব মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল ইসলাম রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাদপুর উপজেলা বিএনপি।
সভায় মাদকের ভয়াবহতা, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নবগঠিত মাদকবিরোধী কমিটি স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী প্রচারণা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১১ মাসের শিশুর সন্তানের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে মৃগমারী গ্রামে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে