শিক্ষকের অবহেলায় দাখিল পরীক্ষায় বসতে পারলো না ছামিয়া, ফরম পূরণই হয়নি

সিলেটের পীরেরগাঁও মাদ্রাসায় চরম গাফিলতি ও দায়িত্বহীনতার অভিযোগে দাখিল পরীক্ষার্থী ছামিয়া ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। গতকাল অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার সব প্রস্তুতি থাকলেও, শেষ পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় তার পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি।

ফি জমা, কিন্তু ফরম নেই!

জানা গেছে, ছামিয়া নির্ধারিত সময়ের মধ্যেই দাখিল পরীক্ষার ফরম পূরণের জন্য প্রয়োজনীয় টাকা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জমা দেয়। কিন্তু অভিযোগ রয়েছে, সেই ফি গ্রহণ করার পরও সংশ্লিষ্টরা তার ফরম পূরণ করেনি। ফলে বোর্ড থেকে তার নামে কোনো প্রবেশপত্র ইস্যু হয়নি।

পরীক্ষার দিনেই ধরা পড়ে চরম অবহেলা

গতকাল দাখিল পরীক্ষা শুরু হলে অন্য শিক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করে, তখন ছামিয়া জানতে পারে—তার কোনো প্রবেশপত্রই নেই। দীর্ঘদিনের প্রস্তুতি, স্বপ্ন আর প্রত্যাশা মুহূর্তেই ভেঙে পড়ে তার।

অভিযোগের কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা

মাদ্রাসার অফিস সহকারী জহিরুল ইসলামের বিরুদ্ধে ফরম পূরণের দায়িত্বে চরম অবহেলার অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সুপারের বিরুদ্ধেও যথাযথ তদারকি না করার অভিযোগ রয়েছে।

এছাড়া এক শিক্ষকের বিরুদ্ধে প্রবেশপত্র বিতরণে অনিয়ম এবং কোচিং ফি আদায়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে, যা বিষয়টিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

ভবিষ্যৎ অনিশ্চয়তায় এক শিক্ষার্থী

একটি শিক্ষাবর্ষ হারানোর আশঙ্কায় ছামিয়া ও তার পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। স্থানীয়রা বলছেন, একটি প্রশাসনিক ভুলের দায় একজন শিক্ষার্থী কেন বহন করবে—এ প্রশ্ন এখন সবার।

দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন