শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহের শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে তাঁর ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়।
এ সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ইসলাম, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত তাঁর স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের স্ত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পলাতক রবিউল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার