শৈলকুপা থেকে চুরি হওয়া গরুসহ তিনজন আটক,ফরিদপুর কারাগারে প্রেরণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রাম থেকে চুরি হওয়া একটি গরু ফরিদপুরে বিক্রির সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শৈলকুপার দামুকদিয়া এলাকা থেকে চুরি হওয়া গরুটি ফরিদপুরের টেপাখোলা পশুর হাটে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ গরুসহ তিনজনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে টেপাখোলা বাজারে এনে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা গরু চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার