সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে কণার আবেদন

বিএনপির তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ফৌজিয়া ইয়াসমিন কণা রংপুর বিভাগের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি মরহুম এ্যাডঃ বদরুল ইসলাম চুন্নুর সহধর্মিনী তিনি আশা প্রকাশ করেছেন, সুযোগ পেলে নারী সমাজের উন্নয়ন, বেকারত্ব নিরসন এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সম্প্রতি তার দেওয়া এক বিবৃতিতে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানান।
ফৌজিয়া ইয়াসমিন কণা বর্তমানে রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রংপুর জেলা মহিলা দল ও জিয়া পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন সিনিয়র শিক্ষক।
তিনি জানান, বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে তিনি তৃণমূলের নেতা-কর্মীর পাশে থেকেছেন। এ সময় বিভিন্ন মামলা, ভয়-ভীতি ও চাকরিচ্যুতির হুমকির মুখেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। এমনকি একপর্যায়ে নিরাপত্তার কারণে তাকে আত্মগোপনেও থাকতে হয়েছে বলে জানান তিনি।
তার ব্যক্তিগত জীবনেও রয়েছে ত্যাগের গল্প। তার স্বামী, প্রয়াত অ্যাডভোকেট চুন্নু, বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি ২০১১ সালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্বামীর অসমাপ্ত স্বপ্ন পূরণের প্রত্যয় ব্যক্ত করে ফৌজিয়া ইয়াসমিন কণা বলেন, “আমি রাজনীতিকে মানুষের সেবার একটি মাধ্যম হিসেবে দেখি। রংপুর বিভাগের নারী সমাজের উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে চাই।
দলের স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ ও সমর্থন পেয়েই তিনি সংরক্ষিত মহিলা আসনের জন্য আবেদন করছেন বলে জানান। তার প্রত্যাশা, দল নতুন মুখ ও নারী নেতৃত্বকে মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, “নারীর অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশে আমি কাজ করতে চাই। রংপুরের নারীদের কণ্ঠস্বর হয়ে উঠাই আমার লক্ষ্য।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা থাকা প্রার্থীরা মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পেতে পারেন।
সেই দিকদিয়ে ফৌজিয়া ইয়াসমিন কণা প্রার্থী হিসেবে যোগ্য বলে তারা মনে করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০২ টি ইট-ভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা এবং ০১টি চিমনী ধ্বংস

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে