সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে যশোর ইবনে সিনা হাসপাতালে এমপি অধ্যাপক মতিয়ার রহমান

১১ দলীয় জোটের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন থেকে ছেড়ে আসা একটি গাড়ি কালীগঞ্জে পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হন।
দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যশোরের ইবনে সিনা হাসপাতালে ছুটে যান মহেশপুর-কোটচাঁদপুরের গণমানুষের মত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান । এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির জনাব মোঃ ফারুক আহমেদ, মান্দারবাড়িয়া ইউনিয়ন আমির মোঃ মান্নান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
হাসপাতালে তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
আহতরা হলেন—
১. লাবিব হোসেন, পিতা: আলী আকবার।
২. রাব্বি হোসেন, পিতা: তরিকুল ইসলাম।
উভয়ের বাড়ি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন