
জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত ও ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নাশকতামূলক কর্মকাণ্ডসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এ বিষয়ে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মোঃ লকাই বিশ্বাসের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্রের জাল বিস্তার করে নানা অপতৎপরতা চালাচ্ছে। কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যেভাবে অপমান করা হয়েছে, তা দেশের ভাবমূর্তির জন্য বিব্রতকর। এ ধরনের ঘটনা দেশের সম্মান ও মর্যাদাকে কোথায় নিয়ে যায়, তা সবাইকে ভেবে দেখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ দলের অন্যান্য নেতারা।
পরে প্রধান অতিথি মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তফা কবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ আদনান হোসেন অনু, জেলা ছাত্রদলের সভাপতি, চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমিন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী এবং উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা) প্রস্তুত কমিটির সদস্য মনজুরুল হক মৃধা, কেএম ওবায়দুল বারী দিপু খান, এস এম ফরহাদ,উপজেলা যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক যুবদল আব্দুল ওহাব মোল্লা, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, , বদরুজ্জামান মৃধা,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




