
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জাহানের সাবেক উপজেলা সংবাদদাতা আতাউল করিম দুলুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক আতাউল করিম দুলুর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আতাউল করিম দুলু ১৯৮০ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক জাহানের ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২০ সালের ২২ আগস্ট সকাল ৭টায় ঈশ্বরগঞ্জ থানা রোডের নিজ বাসভবনে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল।
মরহুম সাংবাদিক আতাউল করিম দুলুর কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদান আজও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্মরণীয় হয়ে আছে।




