বীর চট্টগ্রামের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব (অব.), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং পুণ্যভূমি সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ জামাল উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম জুয়েল এবং যুক্তরাজ্য শাখার সম্মানিত সদস্য ইয়াছিন আলতাপ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সম্মানিত সেক্রেটারি মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে উপস্থিত অতিথিদের সম্মানে একটি সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় সিলেট ও চট্টগ্রামের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল স




