সাভারে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তির ৩ মাসের সশ্রম কারাদণ্ড

​সাভারে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রায় দেন।
​দণ্ডপ্রাপ্তরা হলেন, মকবুল হোসেন ও কামাল।
​পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাশী কলাতিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। ঘটনার দিন ওই এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় হাতেনাতে আটক হন মকবুল হোসেন ও কামাল। পরে পুলিশ তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে।
​আটককৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শুনানি শেষে প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্তদের পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি