সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে আয়োজিত নাচের

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেতুলতলা বালির মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল ম্যাচকে ঘিরে আয়োজিত ড্যান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে এবং অনলাইনে তা ভাইরাল হয়েছে।
জানা গেছে, তেতুলতলা বালির মাঠে স্থানীয়ভাবে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপলক্ষে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। খেলা উপভোগের পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য ড্যান্সের আয়োজন করা হয়। এ সময় ড্যান্স পরিবেশনের ভিডিও ধারণ করে অনলাইনে প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফাইনাল ম্যাচ ও আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা দেখতে মাঠে দর্শকদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেউ কেউ আয়োজনের প্রশংসা করলেও, আবার কেউ কেউ খেলার মাঠে এমন আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন। তবে আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ফুটবল ফাইনালকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার পাশাপাশি এমন আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন