সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন

খাগড়াছড়ির  গুইমারা সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
 বৃহস্প্রতিবার  (১২ মার্চ) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ  বিতরণ করা হয়েছে।
স্থানীয় জনগণ এ ধরনের মানবিক উদ্যোগ কে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জিসাস বরিশাল জেলা সভাপতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ, আবুল কালাম শাহীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

জিসাস বরিশাল জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু বরিশাল বিভাগীয়