সিরজাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। বাঙালীর   সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের  ১৪৩৩ বঙ্গাব্দ  শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে কাজিপুরে  পালিত   হয়েছে দিবসটি।
 (১৪এপ্রিল) পহেলা বৈশাখ কাজিপুর উপজেলা প্রশাসনের  আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে  বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ সম্বলিত  একটি বর্ণাঢ্য  বৈশাখি শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা  প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে  এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ  প্রফেসর রেজাউল করিমসহ শিক্ষার্থীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,সুশীল সমাজের এক অংশ, এনজিও প্রতিনিধি ও লাঠি খেলার দল।   পরে   উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর   এর সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক
অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১সাংসদ  সেলিম রেজা ।   দিবসটি তাৎপর্য তুলে ধরে  তিনি বলেন,
“পহেলা বৈশাখ  চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।”অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল,  কৃষি অফিসার শরিফুল ইসলাম ,প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, বীর মক্তিযোদ্ধা  গাজী আব্দুস সালাম, গাজী আব্দুর রশিদ তারা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম    সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ

।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।