সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল গুলোতে অতিরিক্ত টাকা নেয়ার মহোৎসব চলছে

শাহজাদপুরে প্রশংসাপত্রের বিনিময়ে ৫০০ টাকা আদায়ের অভিযোগ
গোপন ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা
শাহজাদপুরের জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে প্রশংসাপত্র সংগ্রহ করতে গিয়ে এক অভিভাবকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিভাবক জানিয়েছেন, অতিরিক্ত অর্থ দাবি এবং খারাপ ব্যবহারের কারণে তিনি বাধ্য হয়ে টাকা দিতে রাজি হন। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে পুরো ঘটনা স্পষ্টভাবে ধরা পড়েছে।
অভিভাবকের বক্তব্য অনুযায়ী, প্রশংসাপত্র নিতে গেলে অফিসে কর্মরত এক ব্যক্তি ৫০০ টাকা দাবি করেন। এই অর্থ কেন নেওয়া হচ্ছে—এমন প্রশ্ন করলে ওই ব্যক্তি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। একপর্যায়ে অভিভাবক টাকা দিতে সম্মত হন। মানি রিসিট বা রশিদ চাইলে অফিস থেকে জানানো হয়, এ ধরনের কাজে তারা কোনো রশিদ দেন না।
অভিভাবক কিছুটা টাকা কমানোর অনুরোধ জানালে ওই ব্যক্তি তার হাত থেকে প্রশংসাপত্র কেড়ে নেন এবং ধমক দিয়ে বলেন, “কালকে আবার আসবেন। এসে প্রধান শিক্ষকের কাছ থেকে প্রশংসাপত্র নিয়ে যাবেন।”
এই ঘটনার পাশাপাশি স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের অভিযোগ, শাহজাদপুরের অধিকাংশ উচ্চ বিদ্যালয় ক্রমেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে। কতিপয় অসাধু শিক্ষক বিভিন্ন কিন্ডারগার্টেনের শিশুদের ভর্তি করিয়ে কোনো ক্লাস না করিয়েও সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন অর্থের বিনিময়ে। এ ধরনের অনিয়ম শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি তাদের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন