গাইবান্ধা সরকারি কলেজে বাংলা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সকাল ১০টায় কলেজের বাংলা বিভাগের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান।
বাংলা বিভাগের সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কলিয়া ইউনিয়নে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে আলমগীর হোসেন সাগরের দোয়া ও সমর্থন কামনা

আসন্ন ৭নং কলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের দৌলতপুর