সুন্দরবনে কোস্টগার্ডের এ্যাকশন অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৫ মার্চ ) ব্রিফিংয়ে বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন বলেন, এদিন দুপুর ২ টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলাম (৪১) কে আটক করা হয়। অভিযান চলাকালে তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটককৃত রবিউল ইসলাম খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে জেলেদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করত এবং চাঁদা সংগ্রহের জন্য সহযোগীদের সুন্দরবনে পাঠাত। রবিউল ইসলাম ছিল তার অন্যতম প্রধান সহযোগী। কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, রবিউল ইসলামকে আটকের ফলে আসাবুর বাহিনীর কার্যক্রম অনেকাংশে ব্যাহত হয়েছে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের