স্কুলে যাওয়ার পথে ছাত্রীর ওপর নৃশংস হামলা: রগ কাটার চেষ্টা, স্বর্ণালঙ্কার ছিনতাই

দেশের আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের বড় ধরনের উদ্বেগ তৈরি হলো সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে। সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রী দুর্বৃত্তদের বর্বর হামলার শিকার হয়েছে।

​হামলার শিকার শিক্ষার্থীর নাম নাফিয়া সুলতানা তনিমা। সে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের আসন্ন এসএসসি পরীক্ষার্থী।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে তনিমা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে নৃশংস হামলা চালায়। দুর্বৃত্তরা তার হাতের রগ কেটে দেওয়ার চেষ্টা করে এবং ধারালো ছুরি দিয়ে তার মুখ ও গলায় উপর্যুপরি আঘাত করে।
​হামলা চালিয়ে ক্ষান্ত না হয়ে দুর্বৃত্তরা তনিমার গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তনিমাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
​স্কুলে যাওয়ার মতো একটি স্বাভাবিক সময়ে একজন নারী শিক্ষার্থীর ওপর এমন পাশবিক হামলায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, দিনে-দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথেও যদি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সাধারণ মানুষের নিরাপত্তার আর কোনো অস্তিত্ব থাকে না। কোনো সভ্য সমাজে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না।
​এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তনিমার পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা।
​পরিবারের পক্ষে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তা যেন বিচারের পথে বাধা না হয়ে দাঁড়ায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হালিমা খাতুনের দুঃখের শেষ কোথায়? স্বামীহারা নন, স্বামীর সংসার থেকে বিতাড়িত; দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় অসহায় এক মা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের হালিমা খাতুনের জীবন