
সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল। তিনি জানান, ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি বাস মাদাম বিবিরহাট এলাকা অতিক্রম করার সময় মহাসড়ক
