স্মৃতিতে যুবদল নেতা আনোয়ার, পুন:তদন্তের দাবিকে ঘিরে নতুন করে আলোচনা

সময়টা ১৯৯৮ সালের ৯ অক্টোবর, আজ থেকে প্রায় ২৮ বছর আগে জামালপুর শহরে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মর্মান্তিকভাবে তৎকালীন বুড়ি মা দোকানের মোড়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ারকে।

রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ জামালপুর পৌরসভায় পরিকল্পিতভাবে এমন নৃশংস খুনের ঘটনা তখনকার সময় বেশ আলোচনার জন্ম দেয় জামালপুরবাসীর মনে। কথিত খুনীদের ফাঁসীর দাবীতে দেয়াল লিখন ও পোষ্টারে পূর্ণ হয়ে যায় শহরের প্রধান সড়ক ও অলিগলি।

কথিত আছে রাজনৈতিক ফায়দা লুটতে উক্ত মামলায় বিচারের নামে হয়েছে প্রহসন।

জামালপুরবাসী আজোও এই মর্মান্তিক হত্যাকান্ডের বিচারের পুন:তদন্তের দাবী রাখে বলেই জানা যাচ্ছে।

প্র‍য়াত আনোয়ারুল হক আনোয়ার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। উনার পরিবার এখনো সেই হত্যাকান্ডের প্রহসনের বিচারের ভার বয়ে বেড়ালেও ভয়ে মুখ খুলতে চায় না। তবে জামালপুরবাসীর বিশেষ করে নতুন প্রজন্মের কাছে সেইদিনের ঘটনার প্রকৃত সত্য নতুন করে আবার জনসম্মুখে প্রকাশিত হোক এই কামনা সকলের।

মহান আল্লাহ নৃশংসভাবে খুনের শিকার আনোয়ারুল হক আনোয়ারের বিদেহী আত্নার প্রতি শান্তি প্রদান করুন এবং ভবিষ্যতে যেন রাজনৈতিক স্বার্থের জেরে এমন জঘন্য ঘটনা আর না ঘটে এই আশা জামালপুরবাসীর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত, বিতরণ করা হলো ট্যাব

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের