হবিগঞ্জের চুনারুঘাটে দুই ছাত্র নেতার বিরুদ্ধে আশ্রয়ণের জমি দখলের অভিযোগ –

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৫নং শানখলা ইউনিয়নের দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি আশ্রয়ণের ভূমি দখলের অভিযোগ করছেন এলাকাবাসী।

এলাকবাসী সুত্রে জানাযায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাণখলার পাণছড়ি আশ্রয়ণের খেলার মাঠ ও পতিত ভূমি দখল করে জোরপূর্বক সেখানে চাষাবাদ করতে চান দুই ছাত্রদল নেতা।
স্থানীয়রা বলেন, আমরা আমাদের আশ্রয়ণের খালি জায়গাতে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে থাকি এবং আমাদের শিশু বাচ্চারা খেলাধূলা করে। কিন্তুু ২/৩মাস আগে হঠাৎ করে বুলবুল ও মিনহাজ এর নেতৃত্বে কয়েকজন লোক এসে জোরপূর্বক ঐ জমিতে হালচাষ করেন এবং আমাদের ঐ জমিতে যাওয়ার জন্য নিষেধ করেন।
স্থানীয় মহিলারা জানান, আমরা এখানে আসার পর থেকেই ঐ জমি ব্যবহার করে আসছি, বুলবুল ও মিনহাজ কিছুদিন আগে এসে আমাদেরকে জমিতে যেতে নিষেধ করেন এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি দেন,তাদের ভয়ে আমরা কোন ধরনের প্রতিবাদ করতে পারছি না।আমরা ভূমিহীন মানুষ, সরকার আমাদের থাকার জন্য জায়গা দিয়েছে এবং পাশের খালি জায়গা আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি কিন্তুু প্রভাবশালীরা ইহা দখল করতে চাইছে।
আশ্রয়ণের কয়েকজন বৃদ্ধের সাথে কথা বললে তারা জানান,অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।
এবিষয়ে আমরা হবিগঞ্জ জেলা প্রসাশন এর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি আশা করি এর সুফল পাব।
আমাদের জায়গা আমরা ব্যবহার করতে চাই, কোন প্রভাবশালী নয়,আমরা অসহায় ভূমিহীন, আশা করি সচেতন মহল আমাদের পাশে দাঁড়াবেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে, বাড়ীতে গিয়ে তাদের সাক্ষাত পাওয়া যায়নি।তাদের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রিনা মুর্মু কে সভাপতি ও হারুন-অর-রশিদ’কে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১ তম কমিটি গঠন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বুধবার