বৃহস্পতিবার,২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটগোপালপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহের হাটগোপালপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ মে  হাটগোপালপুর শাখার ছয়েল রোড, তিওড়দাহ এলাকায় অবস্থিত শাখা অফিস প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ বুশরা নুর তুসি, ডাঃ রিয়াজ মাহমুদ হুদা, ডাঃ ফারজানা সুলতানা, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ মহিউদ্দিন সুমন অনি, ডাঃ ইসমাইল হোসেন এবং ডাঃ আশরাফুল ইসলাম।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর প্রধান কার্যালয় থেকে আগত উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম সরকার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অরুণ কুমার বিশ্বাস, শাখা ব্যবস্থাপক এম. মাহমুদুল হাসান, জোনাল অ্যাকাউন্ট্যান্ট মোঃ সাইফুল ইসলাম, শাখা অ্যাকাউন্ট্যান্ট উজ্জ্বল চক্রবর্তীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা জানান, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।
অত্র শাখার ক্রেডিট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের শাখার গ্রাহকদের পাশাপাশি এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আমরা পাশে থাকার চেষ্টা করছি। প্রতি বছর এ ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যাম, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​লামায় ইউনিয়ন পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা