হাত পা বেঁধে ধান ক্ষেতে নিয়ে চোখ উপরে ফেলেছে দুর্বৃত্তরা

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর গ্রামের দেলো নামের এক ব্যক্তিকে  ধান ক্ষেতে নিয়ে দুই চোখ উপরে ফেলেছে দুর্বৃত্তরা তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, চুরির অভিযোগে পরিচিত ওই ব্যক্তিকে হাত-পা বেঁধে দুর্বৃত্তরা মারধর করে এবং তাঁর দুই চোখ উপড়ে ফেলেছে। ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, ওই ব্যক্তিকে আজ মাধবপুর গ্রামের একটি মাঠের ধান ক্ষেত থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে কী কারণে তাঁর ওপর এমন নির্যাতন চালানো হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত  এ বিষয়ে বিস্তারিত খবর পাওয়া যায়নি।বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
নোট: ঘটনাটির সত্যতা, আহত ব্যক্তির পরিচয় ও পুলিশের বক্তব্য নিশ্চিত হওয়া গেলে সংবাদটি আরও পূর্ণাঙ্গ করা যাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন