গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কামার পেশা আজ বিলুপ্তির পথে। একসময় বাঙালির গৃহস্থালি ও কৃষি কাজে দা, বটি, ছুরি, কাচি, কোদাল, শাবল, খন্তা ছাড়া জীবন কল্পনা করা যেত না। কিন্তু কালের বিবর্তনে সেই পেশা আজ প্রায় হারিয়ে যাচ্ছে।
“গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কামার পেশা আজ বিলুপ্তির পথে। একসময় কৃষি ও গৃহস্থালি কাজে অপরিহার্য ছিল দা, বটি, ছুরি, কাচি, কোদাল, শাবল, খন্তা। কিন্তু বিদেশি আমদানিকৃত পণ্যের কারণে হাতে তৈরি জিনিসের চাহিদা কমে গেছে। ফলে বেকার হয়ে পড়ছেন কামাররা।
তাদের অভিযোগ—কাঁচামাল ও মজুরির দাম বেশি হওয়ায় হাতে তৈরি পণ্যের দামও বেশি পড়ে। তাই ক্রেতারা রেডিমেড পণ্যের দিকে ঝুঁকছেন। তবে ঈদুল আজহা উপলক্ষে কিছুটা কাজের চাপ থাকলেও সারা বছর বাজারে ক্রেতা নেই বললেই চলে।
কামাররা বলছেন, দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত থাকলেও অন্য কোনো কাজ জানা নেই। তাই বাধ্য হয়েই এখনো এই পেশায় টিকে আছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়—আর কতদিন টিকে থাকবে বাংলার এই ঐতিহ্যবাহী কামার পেশা?”



