মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

০৪–০৬ আগস্ট’২৬ পিরোজপুর সফরে আসছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি

গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি ৪ আগস্ট থেকে ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত তিন দিনের সরকারি সফরে পিরোজপুর জেলায় অবস্থান করবেন।
৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩টায় প্রতিমন্ত্রী বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি পিরোজপুর সার্কিট হাউসে পৌঁছে রাত্রিযাপন করবেন।
৫ আগস্ট (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার পর্যায়ে জুলাই শহীদ পরিবার ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর উপজেলা পর্যায়ে আয়োজিত আলোচনা সভা, মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এদিন দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা সফরে গিয়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।
বিকেলে কাউখালী উপজেলা সফরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায়ও একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন।
৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল থেকে নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণবিষয়ক উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে কুইজ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি কার্যক্রম পরিদর্শন করবেন।
সফরের শেষ দিনে বিকেল ৩টায় নেছারাবাদ উপজেলা থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে প্রতিমন্ত্রীর তিন দিনের পিরোজপুর সফর শেষ হবে।
এই সফরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকবেন।।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জবিতে ‘পরিকল্পিত অস্থিতিশীলতা’ সৃষ্টি করছে ছাত্রশিবির অভিযোগ ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানকে ভণ্ডুল