২ দুই দিনের ব্যবধানে সুন্দরবনে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”; করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহ ২ দস্যু আটক, ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের ৬ষ্ঠ তম অপারেশন সফল ভাবে শেষ হয়েছে জানিয়েছে কোস্টগার্ড । এই অপারেশনে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহ ২ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এবং জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয় । এর ২ দিন আগে ৫ম অপারেশনে অস্ত্র ও গুলিসহ অপর ৩ ডাকাতকে আটক করে কোস্টগার্ড।
রবিবার (১৭ মে) বাগেরহাটের মংলা কোস্টগার্ড বেইজে বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এসব তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে , এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে ১ টি বিদেশি একনলা বন্দুক, ২ টি দেশীয় একনলা বন্দুক, ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর ২ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত মোঃ রবিউল শেখ (৩০) বাগেরহাট জেলার রামপাল থানা এবং রাজন শরীফ (২০) বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বাসিন্দা।
রাজন শরীফ-করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
উল্লেখ্য, রাজন শরীফ- এর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে ……বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

রামানন্দ খাজুরা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর আরিফ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আলাপন—নির্বাচনি এক্সপ্রেস

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ১২ নম্বর

নিউইয়র্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

​যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বিএনপির