৪৮ বছরের ঐতিহ্য, ত্যাগ ও সংগ্রাম—গণতন্ত্রের পথে বিএনপি অদম্য কুমারখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায়  হলবাজারস্থ বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল কুমারখালী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়; এটি গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। নানা প্রতিকূলতা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি এবং কুমারখালী পৌরসভার চারবারের সাবেক মেয়র জননেতা আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাকসুদুল মোমিন, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রাসেল উদ্দিন বাবু এবং কুমারখালী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন প্রামানিক।
এছাড়াও অনুষ্ঠানে কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে উৎসবমুখর করে তোলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক (২০২৬) প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়

৪৮ বছরের ঐতিহ্য, ত্যাগ ও সংগ্রাম—গণতন্ত্রের পথে বিএনপি অদম্য কুমারখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা