বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন ও ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ আগামীকাল বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসতে সময় লাগবে আরও এক থেকে দুই দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা।
এছাড়া একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজও বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। দুটি জাহাজ একই সময়ে বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির কর্মকর্তরা জানিয়েছেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম শুরু করা হবে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানির আমদানি ও সরবরাহব্যবস্থা ঠিক রাখতে বিপিসি কাজ করছে।




