লালমনিরহাটে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আজ ১১ এপ্রিল শনিবার সকাল ৯:০০ ঘটিকায়, পাটগ্রাম ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে।
উপজেলা আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের।
উক্ত শিক্ষা বৈঠকে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান।
আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। উপজেলা সেক্রেটারি, মোঃ মোনোয়ার হোসেন লিটন,সহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান বৃদ্ধি করার জন্য কোর‌আন হাদীস অধ্যায়ন এর বিকল্প নাই এবং নিজেকে সংস্কার করার জন্য যেমন কোরআন হাদিসের প্রয়োজন, তেমনি সমাজ সংস্কার করার জন্য কোর‌আন হাদীসের বিকল্প নাই।
তিনি ইউনিয়ন দায়িত্বশীলদের উদ্যেশ্য আরো বলেন, আপনাদের সকলকে একজন ইসলামের দা’ঈ হিসেবে গড়ে তুলতে হবে। এবং সমাজের সকল স্তরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ