মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে গবাদি পশু পুরে ছাই

১২ এপ্রিল রবিবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে ৩  নং ওয়ার্ড শিমুলতলা এলাকায় আব্দুল কাদের এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল কাদের এর কাছে জানতে চাইলে তিনি বলেন,
মশা তাড়ানোর জন্য রাতে গরুর ঘরে কয়েল জ্বালিয়ে দেয়া হয়েছিল।
আমার মনে হয় সেই কয়েলের আগুন থেকে গরুর ঘরে আগুন ধরে।
এবং মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘড়সহ গরু ছাগল হাঁস মুরগি পুরে ছাই হয়ে যায়।
পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গবাদি পশু সহ প্রায় পাঁচ লক্ষ টাকার নিত্যপ্রয়োজনীয়  ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারটি হতদরিদ্র তার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আরো নিঃস হয়ে গেল।
 এলাকাবাসী সরকারের প্রতি আহ্বান জানান  অতিদ্রুত এই অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর।
এদিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে, বাংলাদেশ  জামায়াতে ইসলামী জোংড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে  সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে, জামায়াতের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট, হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম রাজু এবং সাবেক জেলা জামায়াতের আমীর, অধ্যাপক আতাউর রহমান,ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ