চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এবারও সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা।
সভায় শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।




