নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিষয়টি জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করবে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বাগেরহাট সফর পরবর্তী অর্জন, জেলার সার্বিক