২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে। বৈশাখী গরম ও তাপদাহে অতিষ্ঠ জনজীবন,পরীক্ষা চলাকালীন অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য রাজবাড়ীর পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পরীক্ষার কেন্দ্রর পাশে অভিভাবকদের জন্য বিশেষ অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা গ্রহণ করেছেন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ী–২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ।
একই সঙ্গে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করার পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতিও শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন তিনি।
সংসদ সদস্য তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ,, তাদের মনোযোগ, অধ্যবসায় ও সততার মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করে এবং পরীক্ষার প্রতি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের অনুপ্রাণিত করার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।




