
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাসুদ মুন্সীর বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের তারাজুল ইসলামের ছেলে মো. ইমন আহমেদ (২০), মৃত জহুরুল মন্ডলের ছেলে মোহাম্মদ মোস্তফা মন্ডল (৩৮) এবং সুরুজ মুন্সির ছেলে মাসুদ মুন্সী (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।




