কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম সাকিব। তিনি চকরিয়া উপজেলার দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে চকরিয়া থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।




