চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

ঢাকা-কক্সবাজার রেলপথ চালু হলেও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় রেলসেবার প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কক্সবাজারের চকরিয়াসহ আশপাশের আট উপজেলার মানুষ। চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্থানীয় যাত্রীদের জন্য আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনসাধারণ। দাবি পূরণে অন্তত পাঁচ মিনিটের জন্য ট্রেন থামানোর আহ্বান জানিয়েছেন তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন

Read More »

হিমছড়ির উত্তাল সাগরে প্রাণহানি: তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব রহমান জানান, ঢাকা থেকে

Read More »

চকরিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পূজামণ্ডপ পরিদর্শন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা। সোমবার (১৯ অক্টোবর) তাঁরা চকরিয়া থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চকরিয়া

Read More »

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব, পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের দিকনির্দেশনায় কক্সবাজারের চকরিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে চকরিয়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় হরিমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ

Read More »

ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ গেল ১০ পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না, সতর্ক করার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি রিসোর্টটিতে অগ্নিনিরাপত্তার লাইসেন্স না থাকা এবং সতর্ক করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগে নতুন করে প্রশ্ন উঠেছে রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে। শনিবার

Read More »

চকরিয়ায় কৃষকের ফলন্ত বেগুনগাছ কেটে দেওয়ার অভিযোগ ধার করা টাকায় চাষাবাদ করে ক্ষতির মুখে ওসমান গনি, তদন্তের দাবি প্রতিবেশীদের

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী সেতুর দক্ষিণ পাশে স্টেশনপাড়া এলাকায় কৃষক ওসমান গনির ফলনধারণকারী বেগুনগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কে বা কারা শত্রুতামূলকভাবে তাঁর বেগুনগাছ কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই কৃষক। বুধবার (১৪ অক্টোবর) ক্ষতিগ্রস্ত জমি সরেজমিনে পরিদর্শনে গিয়ে বেগুনগাছ কেটে

Read More »

চকরিয়া থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের পালাক্রমে দায়িত্ব বণ্টন, বিকল্প বিদ্যুৎব্যবস্থা রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গুজব

Read More »

চকরিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সভা সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘মোহনা’য় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ,

Read More »

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকির অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজারের চকরিয়ায় সংবাদ প্রকাশের পর দৈনিক সাঙ্গুর চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদেরকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ নুর ছিদ্দিকীর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া স্টেশন সংলগ্ন একটি জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে বলে জানা

Read More »

কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

কক্সবাজারে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আঃ মান্নান। সভায় কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, চকরিয়া

Read More »