চকরিয়া থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া থানার বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত পৃথক অভিযানে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন এর তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) নেলী দাশ, এসআই (নিঃ) মাহাবুব আলম, এএসআই (নিঃ) জগদীশ বড়ুয়া, এএসআই (নিঃ) আমজাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, অভিযানে একটি জিআর মামলার ১ জন ও বিভিন্ন অপরাধ চক্রে জড়িত আরও ৭ জনসহ সর্বমোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানা সূত্রে জানা গেছে, এলাকায় অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন